ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান


ফ্রিল্যান্সিং – শব্দটি শুনলে অনেকেরই মাথায় প্রথম যে ব্যাপারটা আসে, হয়তো এটা প্রোগ্রামার বা ডিজাইনারদের জন্য কিছু। হয়তো কিছুটা সত্যি, কারণ এখন পর্যন্ত আইটি ব্যাকগ্রাউন্ডের মানুষরাই ফ্রিল্যান্সিং জগতে প্রাধান্য নিয়ে রেখেছে। বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, সবচেয়ে বেশি কাজ করছে টেকি ফ্রিল্যান্সাররা। তবে আসলেই কি তাই? মোটেও না আইটি ছাড়া আর আরেকটি কাজের জগত যার চাহিদা অনলাইন মার্কেটপ্লেসগুলোতে অনেক। সেটি হল ব্যবসায় এবং ব্যবস্থাপনা।

দুই পর্বের ধারাবাহিক লেখায় প্রথম পর্বে “ইল্যান্স” মার্কেটপ্লেসে ব্যবসায় ব্যবস্থাপনার ফ্রিল্যান্স কাজ নিয়ে আলোচনা করা হল। আগামী পর্বে হবে “ওডেস্ক”মার্কেটপ্লেস নিয়ে।

এ পর্বের লেখাটিতে ইল্যান্সে ব্যবসা ব্যবস্থাপনার কাজের চাহিদা, কিভাবে পাওয়া যায় এবং অন্যান্য টিপস নিয়ে লিখেছেন “ইল্যান্স বাংলাদেশের” কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান।

ইল্যান্সে ব্যবসায় সম্পর্কিত কি কি পাওয়া যায়?

এই ক্যাটাগরিতে প্রধানত ২টি বিভাগ রয়েছে – মার্কেটিং এবং কনসাল্টিং। কনসাল্টিং বিষয়ক কাজগুলোর মাঝে সবচেয়ে বেশি চাহিদা আছে অ্যাকাউন্টিং, ফাইনান্সিয়াল প্ল্যানিং, ম্যানেজমেন্ট কনসাল্টিং, ফাইনান্সিয়াল রিপোর্টিং ইত্যাদি। আর মার্কেটিং বিষয়ক কাজগুলোর মাঝে আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেইল মার্কেটিং, মার্কেটিং এবং বিজনেস প্ল্যান তৈরি ইত্যাদি। এর মাঝে আপনি আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা অনুযায়ী যেকোনোটি বেছে নিতে পারেন। যেমন, আপনার যদি বিবিএ অথবা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড থাকে, আপনি কুইক-বুক বা অন্য ভালো একটি অ্যাকাউন্টিং প্রোগ্রাম শিখে নিয়ে সহজেই শুরু করে দিতে পারেন অ্যাকাউন্টিং সার্ভিস দেয়া। আপনার যদি ব্যবসায় পরিকল্পনা তৈরি নিয়ে অভিজ্ঞতা থাকে (যেটা কিনা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় বিভাগে দ্বিতীয়-তৃতীয় বর্ষেই শেখানো হয়) তাহলে আপনি শুরু করে দিতে পারেন বাইরের বিভিন্ন কোম্পানির জন্য বিজনেস প্ল্যান তৈরি করা।

উদাহরণ দিয়ে যদি বলি, ধরুন কানাডার একটি কোম্পানির লোন দরকার, এবং তার জন্য ব্যাংকে বিজনেস প্ল্যান জমা দিতে হবে। এই কাজ কানাডার কেউ করে দিতে হাজার হাজার ডলার নিবে। যেহেতু কোম্পানি নতুন, তাই অনেকেই কাজটি স্বল্পমূল্যে বাইরের কোন দেশ থেকে করিয়ে নিতে চায়। তখনি কাজগুলো আসে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে। যদি দক্ষতা থাকে, তাহলে আপনিও পেয়ে যেতে পারেন এমনি একটি কাজ। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এভাবেই কিন্তু অনেকে ব্যবসায় সম্পর্কিত কাজ করে থাকে। শুধু যে বিজনেস প্ল্যান, তা কিন্তু না। এভাবে পেতে পারেন ফেসবুক মার্কেটিং এর কাজ, ইমেইল মার্কেটিং এর কাজ ইত্যাদি।

এ ধরনের কাজে আয় কেমন হতে পারে?

আমাদের মার্কেটপ্লেস ইল্যান্সে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ঘণ্টা-প্রতি আয় হয় যেই বিভাগে, তা কিন্তু ব্যবসায় ৮ ব্যবস্থাপনা বিভাগ। ইল্যান্সে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের ঘণ্টা-প্রতি গড় আয় যেখানে ৮ ডলার, যেখানে ব্যবসায় ৭ ব্যবস্থাপনা বিভাগের ফ্রিল্যান্সাররা ঘণ্টা-প্রতি আয় করছেন প্রায় ১৯ ডলার। অপরদিকে মার্কেটিং নিয়ে যারা কাজ করছেন, তাদের ঘণ্টা-প্রতি গড় আয় হল প্রায় ৯ ডলার। শুধু সেলস এবং মার্কেটিং নিয়ে কাজ করেন, এমন এক ফ্রিল্যান্সার শুধু ২০১২ সালেই আয় করেছেন ১৮,২০০ ডলার। অপরদিকে ব্যবস্থাপনা নিয়ে কাজ করেন এমন এক ফ্রিল্যান্সার ২০১২ সালে আয় করেছেন ৬,০০০ ডলার। শুধু সেলস এবং মার্কেটিং বিভাগেই বাংলাদেশি ফ্রিল্যান্সাররা সবাই মিলে ২০১২ সালে আয় করেছে প্রায় ১,৮৫,০০০ ডলার।

কাদের জন্য ব্যবসায় ব্যবস্থাপনা এবং বিপণন জাতীয় কাজ?

ব্যবসায় শিক্ষা নিয়ে পড়াশোনা আছে, অথবা বাণিজ্য বিভাগে পড়াশোনা করছেন, এমন ফ্রিল্যান্সাররা হতে পারেন ব্যবসায় বিভাগের কাজগুলোর জন্য আদর্শ। এর মূল কারণ হল, আমাদের দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় গুলোতে যা যা শেখানো হয়, মূলত সেগুলোই কিন্তু অনলাইন মার্কেটপ্লেসে করা যায়। যেমন, মার্কেট রিসার্চ করে মার্কেটিং প্ল্যান তৈরি করা, বিজনেস প্ল্যান তৈরি করা, অ্যাকাউন্টিং এর বিভিন্ন হিসেব মিলিয়ে রিপোর্ট তৈরি করা, কারও বিজনেস মিটিংয়ের জন্য প্রেজেন্টেশন তৈরি করে দেয়া, ইত্যাদি বিষয়ে কিন্তু আমাদের দেশের বিশ্ববিদ্যালয়েরশিক্ষার্থীরাযথেষ্ট দক্ষ। এবং ইংরেজিতে যোগাযোগের দক্ষতাও কিন্তু তাদের কম নয়। এই দক্ষতা যদি তারা অনলাইন মার্কেটপ্লেসে নিয়ে আসতে পারে, তাহলে উপার্জনের দারুণ একটি পথ তৈরি তো হবেই, তার সাথে হয়ে যাবে আন্তর্জাতিক কোম্পানি অথবা ক্লায়েন্টের সাথে কাজ করার অভিজ্ঞতা।

তবে ব্যক্তিগতভাবে যদি বলি, শুধু উপার্জনটাই নয়, এর ফল অনেক সুদূরপ্রসারী হতে পারে। যেমন, আমাদের দেশের বাণিজ্য বিভাগের অনেক শিক্ষার্থী দেখা যায় পড়াশোনা শেষে ভালো একটি চাকরি খুঁজে পায়না, কারণ প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি। অনেকেই দেখে যে ইন্টার্ভিউ বোর্ডে গেলেই অভিজ্ঞতা চায়। সেক্ষেত্রে তারা যদি পড়াশোনার পাশাপাশি সপ্তাহে অন্তত ১০-১৫ ঘণ্টা যদি ফ্রিল্যান্স কাজ করে, তাহলে স্নাতক শেষ করতে করতে তাদের হয়ে যাবে ১-২ বছরের আন্তর্জাতিক মানের কাজ করার অভিজ্ঞতা। এবং সেটা কিন্তু যে কারও ক্যারিয়ারে হতে পারে দারুণ একটি সংযোজন। আর যারা চাকরি না করে নিজেই কিছু করতে চায়, তাদের এই ১-২ বছরে যথেষ্ট মূলধন জমে যেতে পারে যা দিয়ে তারা পরবর্তীতে নিজের কিছু দাঁড় করাতে পারবে, হতে পারে সেটা তার সব ক্লায়েন্ট নিয়ে একটি আন্তর্জাতিক ব্যবসায় প্রতিষ্ঠান।


কিভাবে আপনিও ব্যবসায় সম্পর্কিত কাজগুলো করতে পারেন?

প্রথমেই বলবো আপনি কোন কাজটি ভালো পারেন, কি ধরনের সার্ভিস আপনি অনলাইনে দিবেন তা আগে থেকেই ঠিক করে নেয়া। আপনার দক্ষতা যদি হয় যোগাযোগ ও বিপণনে, তাহলে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখে নিতে পারেন। যদি আপনার মার্কেট রিসার্চ করে বিজনেস প্ল্যান বা মার্কেটিং প্ল্যান তৈরি করার দক্ষতা ও অভিজ্ঞতা থাকে, তাহলে সেই কাজগুলোই আপনি ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে করতে পারেন। এই ক্ষেত্রে অবশ্য আপনাকে তেমন কোন কোর্স করতে হবেনা, তবে চাইলে “বিজনেস প্ল্যান প্রো” নামের সফটওয়্যারটি শিখে নিতে পারেন, তাহলে বিজনেস প্ল্যান তৈরি আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। যদি অ্যাকাউন্টিং সম্পর্কিত কাজ পেতে চান, তাহলে “কুইক-বুক” সফটওয়্যারটি শেখা আপনার জন্য খুবই সহায়ক হবে, কেননা ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলোতে “কুইক-বুক” জানা অ্যাকাউন্টেন্টদের অনেক চাহিদা রয়েছে।

তবে হ্যাঁ, সবকিছুর উপরে যেটা দরকার সেটা হল ভালো ইংরেজি জ্ঞান। কারণ আপনি যখন অনলাইন মার্কেটপ্লেসে কাজ করবেন, আপনার এবং আপনার ক্লায়েন্টের যোগাযোগের একমাত্র মাধ্যম কিন্তু ইংরেজি ভাষা। সেকারণে ভালো কাজ পেতে, এবং ক্লায়েন্টকে ভালোভাবে কাজ বুঝিয়ে দিতে ইংরেজি ব্যবহারের কোন বিকল্প নেই।

কোথা থেকে শুরু করবেন?

অনলাইনে ব্যবসায় সম্পর্কিত কাজ পেতে ঘুরে আসতে পারেন বিভিন্ন বিশ্বখ্যাত মার্কেটপ্লেসে, যেমন আমাদের ইল্যান্স মার্কেটপ্লেসটিতে রয়েছে (www.elance.com)। আমাদের মার্কেটপ্লেসে প্রতিদিন প্রচুর ব্যবসায় ও বিপণন সম্পর্কিত কাজ পোস্ট হয়ে থাকে। যেমন, ইল্যান্সে প্রতিদিন গড়ে বিপণন বিষয়ক কাজ পোস্ট হয় প্রায় ১০০টি, এবং ব্যবসায় বিষয়ক কাজ পোস্ট হয় গড়ে ১৫-২০টি । কাজ শুরু করতে প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে তা হল www.elance.com–এ গিয়ে একটি ফ্রি প্রোফাইল তৈরি করতে হবে, এবং প্রোফাইলটি আপনার নাম, ছবি, পড়াশোনা এবং কাজের অভিজ্ঞতার তথ্য, ইত্যাদি দিয়ে পূরণ করতে হবে। প্রোফাইল তৈরি হয়ে গেলে আপনি ওয়েবসাইটটির “ফাইন্ড ওয়ার্ক” সেকশনে গেলেই দেখতে পাবেন প্রচুর জব লিস্ট করা আছে। আপনি সেখান থেকেই ব্যবসায় সম্পর্কিত জবগুলোতে অ্যাপ্লাই করা শুরু করে দিতে পারবেন। তবে হ্যাঁ, অ্যাপ্লাই করার আগে অবশ্যই জবের বর্ণনা ভালোমতো পড়ে নিবেন, এবং পড়ার পর যদি মনে হয় কাজটি আপনি পারবেন, তবেই অ্যাপ্লাই করবেন। আর অ্যাপ্লাই করার সময় খেয়াল রাখবেন আপনার প্রপোজাল (কভার লেটার) যদি প্রফেশনাল হয়। যদি আপনার অ্যাপ্লিকেশান ক্লায়েন্টের পছন্দ হয়, তাহলে আপনাকে সে কাজে সেই কাজটির জন্য হায়ার করে নিবে, এবং এভাবেই শুরু হয়ে যাবে আপনার ফ্রিল্যান্স ক্যারিয়ার।

সবার শেষে আবারো বলছি, ফ্রিল্যান্সিং যে শুধু প্রোগ্রামার বা ডিজাইনারদের জন্য, তা নয়। যদি দক্ষতা এবং আত্মবিশ্বাস থাকে, তাহলে বাণিজ্য বিভাগের শিক্ষার্থী এবং পেশাজীবীরাও অনলাইনে তৈরি করে নিতে পারেন দারুণ একটি ক্যারিয়ার। খেয়াল রাখবেন, চাকরি থেকে কিন্তু চাইলে একজন কর্মীকে বাদ দিয়ে দেয়া যায়, কিন্তু আপনার ফ্রিল্যান্স ক্যারিয়ার থেকে কিন্তু আপনাকে কেউ বাদ দিতে পারবেনা। তাই একবার শুরু করে দিলে এই ক্যারিয়ার সারাজীবন আপনার উপার্জনের একটি পথ হয়ে থাকবে। এমনি যদি কোন কারণে দেশের বাইরে যেতে হয়, অথবা শহর পরিবর্তন করতে হয়, তাওআপনাকেআপনারপেশাবাকাজছাড়তেহবেনা। তাই আজকে থেকেই নিজেকে জড়িয়ে নিতে পারেন আধুনিক যুগে কাজ করার এই নতুন ধরনের পেশায়, এবং নিজের কাজের অভিজ্ঞতা কে নিয়ে যেতে পারেন এক নতুন উচ্চতায়।

কারও কোন প্রশ্ন থাকলে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এখানেঃ elancebangladesh@gmail.com
ধন্যবাদ,
সাইদুর মামুন খান
কান্ট্রি ম্যানেজার, বাংলাদেশ
ইল্যান্স।



গত তিন সংখ্যায় ইল্যান্স নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। অনেক পাঠক ইমেইলে এবং ফেসবুক গ্রুপের মাধ্যমে কিছু প্রশ্ন রেখেছিলেন, সংক্ষিপ্ত আকারে তৎক্ষনাৎ উত্তর দেয়ার চেষ্টা করেছি।

এই সংখ্যায় তাদের প্রশ্নগুলোর উত্তর বিস্তারিতভাবে দেয়ার চেষ্টা করছি। আশা করি প্রশ্নকারীরা ব্যাতিত অন্য পাঠকেরাও উপকৃত হবেন।

* ELance-এ Connect বলতে কি বোঝায়? 
উত্তরঃ Connect হচ্ছে একমাসে আপনি কতটি কাজে বিড করতে পারবেন তার লিমিটকে বোঝায়। ফ্রী মেম্বারশিপের জন্য একটি অ্যাকাউন্টের বিপরীতে Connect লিমিট ১৫ টি।


* আমি কিভাবে আমার Connect লিমিট বাড়াতে পারি? 
উত্তরঃ বন্ধুদের Invite করে Contractor হিসেবে সাইনআপ করাতে পারলে, এক্ষেত্রে আপনার বন্ধুকে ফোন ভেরিফিকেশন ও ELance Proficiency Test পাস করতে হবে। Referral লিঙ্ক পেতে লগইন করার পর Resources > Referral Program এ ক্লিক করুন অথবা সরাসরি ভিজিট করুন
https://www.elance.com/referralprogram প্রতিটি সফল সাইনআপের জন্য ১০ টি Connect আপনি পাবেন এবং সেটি শুধুমাত্র চলতি মাসের জন্য।


* Connect শেষ হওয়ার পর কখন Connect পাওয়া যায়?
উত্তরঃ Connect প্রতি মাসের প্রথমে দিনে নিজের অ্যাকাউন্টে যুক্ত হয়, ELance-এর সব দিন-তারিখ EST (Eastern Standard Time) অনূসৃত হয়। তাই প্রতিমাসের ১ তারিখ বাংলাদেশ সময় সকাল ১১ টায় আপনার অ্যাকাউন্টে মেম্বারশিপ অনুসারে Connect যুক্ত হবে।

* ELance-এ কয় ধরনের কাজ পাওয়া যায়?
উত্তরঃ দুই ধরনের Fixed Price & Hourly. 
Fixed Price- Escrow সিস্টেম কাজ শেষে পারিশ্রমিক পাওয়ার নিশ্চয়তা প্রদান করে। তাই কাজ শুরু হওয়ার পূর্বে ক্লায়েন্টকে Escrow-তে পারিশ্রমিক জমা দেয়ার জন্য অনুরোধ করুন। 
Houly- ELance Tracker অন করুন এই ধরনের কাজ শুরুর পূর্বে কাজ শেষ হওয়ার পর Tracker-টি অফ করুন। ১৩ মিনিট পর পর আপনার পিসির Screenshot তুলবে এটি, তাই সৎ থাকুন কাজ করার সময় অযথা Tracker অন রাখবেন না। কোন কারনে Tracker অন রাখতে ভুল করলে WorkRoom থেকে Timesheets লিঙ্কে ক্লিক করে Manual Hour যোগ করুন।

Tracker ডাউনলোড লিঙ্ক https://www.elance.com/php/tracker/main/trackerDownload.php

* কাজ শেষ হওয়ার পর ক্লায়েন্ট Escrow রিলিজ না করলে কি করতে হবে?
উত্তরঃ আপনার কাজ শেষ হলে Status Report সাবমিট করুন এবং কাজটি Mark as Completed করুন। তারপর ক্লায়েন্টকে এ বিষয়ে জানান ও তাকে Escrow রিলিজের অনুরোধ করুন। ক্লায়েন্ট কোন কারনে Escrow রিলিজ না করলে প্রথমে ইল্যান্স সাপোর্ট টিমকে জানান (লাইভ চ্যাট অথবা ম্যাসাজের মাধ্যমে)। এক মাস পর Escrow এ জমা কৃত টাকাগুলো আপনার অ্যাকাউন্টে যুক্ত হবে, তবে সেক্ষেত্রে Status Report অবশ্যই সাবমিট করা থাকতে হবে।

* ELance কত ধরনের পেমেন্ট সিস্টেম সাপোর্ট করে? 
উত্তরঃ Withdraw করার ক্ষেত্রে আমাদের দেশের ফ্রিল্যান্সারদের জন্য MoneyBookers (Skrill), Payonner Mastercard, Bank Transfer অপশন রয়েছে। আপানার পছন্দেরটা বেছে নিন, একাধিক অপশন বাছাই করতে পারবেন এবং ইচ্ছেমত যেকোনও সময় যেকোনটি ব্যবহার করতে পারবেন।

* কিভাবে বিভিন্ন ধরনের পেমেন্ট মেথড যোগ করব?
উত্তরঃ আপনার Payment Method যোগ করতে উপরের মেনু থেকে Manage > Financial Accounts পেজে যান। একটু স্ক্রল করে নিচে আসুন। নিচের ছবির মত দেখতে পাবেন।




ছবিঃ পেমেন্ট মেথড
ব্যাংক অ্যাকাউন্ট যোগ করাঃ Enter New Bank Account বাটনে ক্লিক করুন। নতুন পেজে নিচের মত আসবে




ছবিতে দেখতে পাচ্ছেন তিনটি ধাপ রয়েছে 1. Enter Your Bank Information 2. Enter Account Holder Address 3. Review Bank Account Details
১। Enter Your Bank Information এর অধীনের সব ঘর সঠিকভাবে পূরনের পরই অন্য ধাপ আসবে।
Bank Account Type এর ড্রপডাউন থেকে দুটি অপশন পাবেন Checking/Current ও Savings, সেখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ধরন সিলেক্ট করুন। বাকি ঘরের তথ্য গুলো একে একে পূরণ করুন। লক্ষনীয় যে Account Holder Name এর ঘরে ব্যাংকে আপনার যে নাম দেয়া সেটি লিখুন। সকল ঘর সঠিক ভাবে পূরনের পর Continue বাটন চাপুন।



২। এরপর Enter Account Holder Address অংশ পূরনের জন্য নিচের ছবির মত পেজ আসবে




ইল্যান্সে রেজিস্ট্রেশনের সময় দেয়া আপনার ঠিকানা সঠিক থাকলে Use Existing Address রেডিও বাটন সিলেক্ট করুন। আপনার বর্তমান ঠিকানা যদি  আগে দেয়া ঠিকানা না হয়ে থাকে তা হলে Add New Address রেডিও বাটন সিলেক্ট করুন নতুন ঠিকানা দেয়ার পর Continue বাটন চাপুন।
৩। এরপর Review Bank Account Details পেজ আসবে। এ পেজে আপনার দেয়া তথ্য গুলো আপানকে দেখানো হবে কোন তথ্য ভুল থাকলে Back বাটন চাপুন। সব সঠিক থাকলে Submit বাটনে ক্লিক করুন। এভাবে আপনার ব্যাংক অ্যাকাঊন্ট ইল্যান্সে যুক্ত করতে পারবেন।
পেওনার মাস্টারকার্ডঃ যে পেজ থেকে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করেছিলেন, সে পেজে গিয়ে Payoneer Prepaid Mastercard দেখতে পাবেন Enter New Bank Account এর ঠিক নিচে। সেখান থেকে Sign Up For New Account বাটনে ক্লিক করুন। উপরের পেমেন্ট মেথড ছবিটি দেখুন। Sign Up For New Account বাটনে ক্লিক করার পর ইল্যান্স আপনাকে পেওনারের ওয়েবসাইটে রিডাইরেক্ট করবে।



১। নতুন কার্ডের জন্য আবেদনঃ রিডাইরেক্টের পর আসা নতুন পেজ নিচের মত হবে




ক) নতুন কার্ডের অর্ডারের জন্য Get your prepaid MasterCard card Now! বাটনে ক্লিক করুন।            খ) কার্ডটি অর্ডার করার জন্য তিনটি বাটন দেখতে পাবনে। পর্যায়ক্রমে প্রত্যেকটি ক্লিক করুন এবং আপনার ব্যক্তিগত তথ্য সঠিক ভাবে পূরণ করুন।






গ) প্রথম ধাপে আপনার নাম, জন্ম তারিখ, ইমেইল, আপনার ঠিকানা ইত্যাদি তথ্য দিন। ইমেইলের ক্ষেত্রে অবশ্যই রেন্ট-এ-কোডার সাইটে যে ইমেইল দিয়ে রেজিষ্ট্রেশন করেছেন সেটি দিতে হবে। আপনা ঠিকানা লেখার সময় বিশেষ কোন চিহ্ন (যেমন - , /) ইত্যাদি ব্যবহার করতে পারবেন না, কেবলমাত্র বর্ণ এবং সংখ্যা দিয়ে ঠিকানা লিখতে হবে।




ঘ) দ্বিতীয় ধাপে আপনার ইউজার নাম (এখানে আপনার ইমেইল ঠিকানাটি দিন), পাসওয়ার্ড ইত্যাদি দিন।




ঙ) তৃতীয় ধাপে আপনার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা জাতীয় পরিচয় পত্রের তথ্য দিন।




চ) "I agree to the ..." নামক তিনটি চেকবক্স সিলেক্ট করে Finish বাটনে ক্লিক করুন।

অর্ডারটি সঠিকভাবে সম্পন্ন হলে আপনি একটি নিশ্চিতকরণ ইমেইল পাবেন।  তারপর ১৫ থেকে ২০ দিনের মধ্যে আপনার ঠিকানায় একটি MasterCard পৌছে যাবে। কার্ডটি হাতে পাবার পর নির্দেশনা অনুযায়ী কার্ডটি সচল করতে হবে এবং যে কোন চারটি সংখ্যার একটি গোপন পিন নাম্বার দিতে হবে। পরবর্তীতে এই নাম্বারের মাধ্যমে যেকোন ATM থেকে (যেগুলো এই কার্ডটি সাপোর্ট করবে) টাকা সহজেই উত্তোলন করতে পারবেন।
২) অন্য মার্কেটপ্লেস থেকে পাওয়া কার্ড ইল্যান্সে যুক্ত করাঃ আপনি আগে কোন মার্কেটপ্লেস থেকে Payoneer Prepaid Mastercard পেয়ে থাকলে নূতন আসা পেজের ডান দিকে থাকা Already applied for a Payoneer account? এর নিচে থাকা Click Here! এ ক্লিক করুন।




এটি নিচের দিকে বিস্তৃত হবে, বিস্তৃত হওয়ার পর আসা বক্সে (Payonner অ্যাকাউন্ট যোগ করা) আপনার আগের Payoneer Username, Password, Date of Birth, Card Number দিন। ক্যাপচা পূরণ করে Continue বাটনে ক্লিক করুন।



ছবিঃ Payonner অ্যাকাউন্ট যোগ করা

মানিবুকার্স (স্ক্রিল) যোগ করাঃ আপনার Payment Method এ আপনার মানিবুকার্স (স্ক্রিল) যোগ করতে উপরের মেনু থেকে Manage > Financial Accounts পেজে যান। একটু স্ক্রল করে নিচে আসুন। উপরের পেমেন্ট মেথড ছবির মত দেখতে পাবেন।
Enter New Skrill Account বাটনে ক্লিক করুন। নিচের ছবির মত পেজ আসবে



মানিবুকার্স (স্ক্রিল) এ যে ইমেইল অ্যাড্রেস দিয়েছিলেন সেটি দিন এবং সাবমিট বাটনে ক্লিক করুন।
পাঠকদের করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর বিস্তারিত ভাবে এখানে দেয়া হল, আরো সাহায্যের প্রয়োজন হলে “ইল্যান্স বাংলাদেশ হেল্প” ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন, গ্রুপের লিঙ্ক https://www.facebook.com/groups/elance.bd.help